
নুশরাত রুমু, মাইজদী :
সোমবার ১০ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন : চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার।
প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর সমগ্র শিক্ষা জীবনের মূল ভিত্তি। সেই প্রাথমিক স্তরের শিক্ষকদের মানোন্নয়নের মাধ্যমে প্রয়োজনীয় সব কাজ করেই দেশের শিক্ষা ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানো সম্ভব। বর্তমান আর্থ সামাজিক অবকাঠামোয় এই লক্ষ্য অর্জন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা প্রশাসন নোয়াখালীর আয়োজনে অনুষ্ঠিত হলো এই সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবীব, কি নোট স্পিকার শিক্ষা ও প্রশাসন বিভাগ, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, জিএম রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা।
সভাপতি জেলার প্রাথমিক শিক্ষার একটি সামগ্রিক চিত্র তুলে ধরেন। কি নোট স্পিকার রাকিবুল ইসলাম বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বিস্তারিত ও ভিজ্যুয়াল তথ্য এবং উন্নত দেশের প্রাথমিক শিক্ষার মানের সাথে আমাদের দেশের শিক্ষার মান ও শিক্ষকদের ভূমিকার একটি গঠনমূলক চিত্র উপস্থাপনপূর্বক জেলারর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যা ও সমাধানের লক্ষ্যে সুপারিশসমূহ উপস্থাপন করেন।
সেমিনারে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), প্রাথমিক শিক্ষা অফিসার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরপর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক বা প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উন্মুক্ত আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :