প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ নভেম্বর, ২০২৫

নোয়াখালী পাবলিক লাইব্রেরির নতুন ভবনের শুভ উদ্বোধন

নুশরাত রুমু, মাইজদী : দীর্ঘ প্রতীক্ষার পর ১৩০ বছরের ঐতিহ্য শিক্ষার বাতিঘর নোয়াখালী পাবলিক লাইব্রেরির নতুন ভবনের শুভ উদ্বোধন হলো।
১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টায় মাইজদী টাউন হলের নতুন ভবনে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ উদ্বোধন করেন। এতে সূচনা বক্তব্য দেন লাইব্রেরিয়ান ও লেখক মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্তমান এডহক কমিটির সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন জাহাঙ্গীর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক কাজী রফিকউল্লাহ। এড. এবিএম জাকারিয়া, এনআরডিএসের প্রতিনিধি আবদুল আউয়াল। সাংবাদিক মনির উদ্দীন, আবদুল মোতালেব, ইসরাত নাসিমা হাবীব, ডাক্তার রায়হান আরেফিন প্রমূখ।
বক্তাগণ লাইবেরির উন্নয়ন ও প্রত্যাশা নিয়ে নানা মতামত ব্যক্ত করেন। কাজী রফিকউল্লাহ দীর্ঘ সময় পর হলেও নতুন রূপে পাবলিক লাইব্রেরিকে তৈরির জন্য প্রশাসন ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তবে বার্গার স্টেশনের মাঝে লাইব্রেরির অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ইসরাত নাসিমা হাবীব লাইব্রেরিতে শিশু কর্নার করার প্রস্তাব করেন। টাউন হল ও লাইব্রেরিকে পাশাপাশি রেখে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিকীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন আবদুল আউয়াল। অন্যান্য বক্তাগণও সবাইকে বইমুখী ও প্রাণবন্ত আড্ডায় নতুন সাজে পাবলিক লাইব্রেরিকে দেখার প্রত্যয় জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর