
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সম্প্রীতি সমাবেশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় জয়াগ ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভাওর কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে ব্যাপক নেতা-কর্মীর উপস্থিতি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল গণি পাটোয়ারী মামুন। তিনি দলের তৃণমূল পর্যায়ে ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতেও অগ্রভাগে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে।
বক্তারা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত আহ্বান জানানো হয়। তারা বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্য এখন সময়ের দৃঢ় দাবি।
সমাবেশে সভাপতিত্ব করেন ইব্রাহীম খলিল। সঞ্চালনা করেন নাছির মজুমদার ও বাবুল মিজি। উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি সদস্য সামছুল আলম মাসুদ, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল হুমায়ুন করিম, জয়াগ ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা কামাল হোসেন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন বাবলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিজভীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জয়াগ ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব জিয়াউর রহমান মানিক, যুবদল নেতা ইসমাইল হোসেন ও ইসমাইল হোসেন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক পদপ্রার্থী নাঈমুল ইসলাম মুরাদ এবং ছাত্রদল নেতা রিয়াদ হোসেন ও মাহমুদ হাসান শ্রেষ্ঠ।
বক্তাদের দৃঢ় প্রত্যয় ও বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে ভাওর কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণজাগরণের আবহ তৈরি হয়। স্থানীয় নেতাদের মতে, এই সম্প্রীতি সমাবেশ তৃণমূল সংগঠনকে আরও সক্রিয় করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :