
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
বেগমগঞ্জে ভিপি সম্পত্তি দখলে থাকা শর্তেও লীজ না পাওয়ায় আতংকে দিন কাটছে সাইফুল ইসলাম ও তার পরিবারের।
সরেজমিনে অনুসন্ধানে গেলে, বেগমগঞ্জের রফিকপুর গ্রামের মৃত এয়াকুব আলীর পুত্র সাইফুল ইসলাম জানান, সাবেক ৩৪২নং হাল বি.এস ৩১৭ নং রফিকপুর মৌজার এম.আর.আর ৫২৪ ও ৫২৬ নং হাল বি.এস. ১/১ নং খতিয়ানে সাবেক ২১২৪ হাল ৬০৯৫ নং দাগে ০.২৯০০ একর, সাবেক ২১২৬ হাল ৬১০৯ দাগে ০.০৭০০ একর, সাবেক ২১২৭ হাল ৬১০৮ নং দাগে ০.১০০০ একর, সাবেক ২১৬১ হাল ৬০০৮ নং দাগে ০.২৯০০ একর, সাবেক ২১৩৫ হাল ৫৯৮৯ নং দাগে ০.১৪০০ একর একুনে ০.৮৯ একর ভূমি তার ভোগ দখলে রয়েছে। উক্ত ভূমি লীজ নেয়ার জন্য আবেদন করেন। পূর্বের লীজদাতাগণ লীজের শর্তভঙ্গ করায় ২০১১ সালে তাদের লীজ বাতিল হলে সাইফুল ইসলাম গংরা লীজের জন্য আবেদন করে। পূর্বের লীজদাতার দেওয়ানী ২২৭/২০১১ ইং মামলা করলে বিগত ১৬/০৭/২০২৩ ইং মামলাটি খারিজ হয়ে যায়।
পরবর্তীতে আহছান উল্যা গং (লীজের শর্তভঙ্গকারী), সাইফুল ইসলাম গং ও মোঃ আবদুল কুদ্দুস ৩টি পক্ষ উক্ত ভূমি লীজের জন্য আবেদন করে। সাইফুল ইসলাম গংরা বলেন, ভি.পি ভূমিতে ৩ বছর যাবত তারা ঘর দরজা নির্মাণ করে বসবাস করছে এবং একই খতিয়ানে অন্তভূক্ত সাইফুলের পৈত্রিক ভূমিও রয়েছে। যার কারণে উক্ত ভূমি সমূহ লীজ পাওয়ার জন্য আবেদন করেন। পূর্বের লীজকারীগন এ ভূমি থেকে প্রায় ২ কিঃ মিঃ দূরে হওয়ায় তারা ঠিকমত চাষাবাদ করতে পারে না। সাইফুল ইসলাম গংরাই উক্ত ভূমি চাষাবাদ করতো।
অথচ সাইফুল ইসলাম গংদেরকে ভূমি লীজ না দিয়ে আহছান উল্যা গংদেরকে লীজ দেন বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মুরাদ ইসলাম। এসি ল্যান্ড এর ৩১/৮/২৫ ইং আদেশের বিরুদ্ধে মাননীয় অতিরিক্ত জেলা (প্রশাসক), রাজস্ব আদালত, নোয়াখালীতে আপীল করেন সাইফুল ইসলাম গংরা।
অপরদিকে উক্ত ভূমি দখলে নেয়ার জন্য আহছান উল্যা গংরা সাইফুল ইসলাম গংদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে আতংকে রয়েছে বলে অভিযোগ করেন।
আপনার মতামত লিখুন :