
সাব্বির ইবনে হাতিয়া হাতিয়া:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র হাতিয়া উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নেয়ামত উল্লাহ নিরব এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. আশিক এলাহী।
শনিবার (১৫ নভেম্বর) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। এর আগে শুক্রবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন—কামরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক; নাহিদ রাফেজ, মাকসুদের রহমান হৃদয়, মো. এমরান হোসেন, ইলিয়াস মাহমুদ, মেহেদী হাসান ইভু, মো. সাখাওয়াত হোসেন ও সৈকত হোসেন যুগ্ম আহ্বায়ক; মো. ছাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম সদস্য সচিব; হাফেজ আব্দুস সামাদ, মো. হান্নান হৃদয়, সাবের হোসেন মির্জা, মো. রবিন উদ্দিন, শহিদুজ্জামান পল্লব ও মো. আসাদুজ্জামান (বিশ্বাস) যুগ্ম সদস্য সচিব।
এ ছাড়া মোহাম্মদ তরিফ উদ্দিন মুখ্য সংগঠক, আতিকুর রহমান সিনিয়র সংগঠক, এবং আলিয়া প্রিয়া, মো. ইয়াছিন আরাফাত রেজভী, রাজিব হোসেন সম্পদ, মো. আকবর হোসেন, মোহাম্মদ জোবায়ের হোসেন, নজরুল ইসলাম নিরব, আজরুল ইসলাম, ইয়াসিন আরাফাত শান্ত, আতিকুর রহমান শাকিব, এম এইচ সোহাগ, আহসানুল কবির সৌরভ, মো. সাকিব, মো. হাছিব উল্যাহ কিসমত, মো. হাসিব এ বাপ্পী, মো. ইসমাইল হোসেন (নিশান), নিরব উদ্দীনকে সংগঠক করা হয়েছে।
সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—আয়েশা আক্তার লিমা, মর্জিনা বেগম, মাহী শেঠ, সুমন হাওলাদার, আমেনা আক্তার, তামজিদুল ইসলাম (জিদনি), মোহাম্মদ ইকবাল হোসেন, সাহেদা ইসলাম, ফয়েজ উল্যাহ, মো. ইকবাল হোসেন, আরমান মাহমুদ, সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, ওমর হায়দার লাবিব, মো. আকবর হোসেন, মো. মাহামুদুল হাসান সোহাগ, মোহাম্মদ আকবর হোসেন, মেহেদী হাসান সুজন, সাইফুল ইসলাম, নোমান ছিদ্দিকী ও মোতাছিনুর রহমান একিন।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) এক বৈঠকে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘জাতীয় ছাত্রশক্তি’ করা হয়। নতুন নামেই সংগঠনটি এখন থেকে এনসিপির সহযোগী ছাত্রসংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
আপনার মতামত লিখুন :