
নুশরাত রুমু, মাইজদী :
“কর্মস্থলে ডায়াবেটিকস সচেতনতা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ নভেম্বর শনিবার সকাল ১০ টায় নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন এবং দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়।
উদ্বোধনীয় অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ডায়াবেটিক সমিতির সভাপতি জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্ আল ফারুক।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ডায়াবেটিক একটি নীরব ঘাতক, তবে সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কর্মস্থল, পরিবার ও সমাজ জুড়ে সচেতনতা ছড়িয়ে দিতে সকলকে আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াখালী ডায়াবেটিস সমিতির সহ সভাপতি এড. এবিএম জাকারিয়া। সঞ্চালনা করেন সেক্রেটারি এডভোকেট এটিএম ফিরোজ আলম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ডায়াবেটিক রোগী সহ নানা শ্রেণি পেশার মানুষ।
আপনার মতামত লিখুন :