প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ নভেম্বর, ২০২৫

সুবর্ণচরে ইউনিয়ন যুবলীগ কর্মী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন  আওয়ামী যুবলীগের কর্মী  জয়নাল আবেদীন (৪০)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার বোর রাত ৪.৩০ মিনিটের সময় ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর কাজী মোখলেচ গ্রামের বাড়ি  থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন  একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য  আজু মিয়ার ছেলে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা বিরোধী অপতৎপরতা চালানোর তথ্য পাওয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর