প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ নভেম্বর, ২০২৫

কবিরহাটে সেবার আলো ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাট উপজেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশনের আয়োজনে মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন আরজু এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় শুরু হয় এই ক্যাম্প, দুপুর ২ টা পর্যন্ত মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ২০০ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন বিনামূল্যে রক্তের নির্ণয় কর্মসূচি অনুষ্ঠান ।

রক্তদানের গুরুত্ব তুলে ধরে আয়োজকরা বলেন, নিয়মিত রক্তদান মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সচেতন মূলক বক্তব্য রাখেন সেবার আলো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো. শাহেদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক সহ সিনিয়র শিক্ষক মন্ডলী। কার্যক্রম সফল করতে বিশেষ ভূমিকা রাখেন সেবার আলো ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান নাজীর, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম শামীম, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত সাগর, সদস্য কবির মাষ্টার, মো. নিরব, রিয়াজ মামুন, নিপু, ফারজানা। চাপরাশিরহাট ইউনিটের ডাঃ আবু তৈয়ব বাপ্পি, মো. শহিদ, আব্দুল আহাদ রিহান, আমির হোসেন, হাসান, পাবেল, শাকিল ও ৭ নং বাটাইয়া ইউনিটের নিজাম উদ্দীন রাজু, হাসান ও ধানশালিক ইউনিটের মাঈন উদ্দিন রবিন, সাকিব, সাইমনসহ আরো অনেক স্বেচ্ছাসেবী।

আরও পড়ুন

  • . এর আরও খবর