প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫

নতুন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এর যোগদান

নুশরাত রুমু, সদর :
জেলার নতুন জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে মুহাম্মদ শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  জিনাত রেহানা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

তিনি বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। ইতোপূর্বে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা টাঙ্গাইল।

দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি জেলার উন্নয়নধারা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর