জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী ক্লাস পার্টি

নুশরাত রুমু, মাইজদী:
মাইজদী জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে দুইদিন ব্যাপী (১৭-১৮ নভেম্বর) ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাসলিমুন নেছা। শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার ফাহিম হাসান খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নুসরাত জাহান রাহিমা। সঞ্চালনায় ছিলেন দুজন শিক্ষক।
সাফোয়ান উল্লাহ সুলতানা চৌধুরী। জেলা প্রশাসনের পরিচালনা ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন স্কুলের সহকারী শিক্ষক ক্লাস পার্টি ২০২৫ এর আহ্বায়ক একেএম নিজাম উদ্দিন।
শিক্ষকবৃন্দ জানান, শিক্ষার্থীদের জন্য এই দুদিন ছিল আনন্দ, উচ্ছ্বাস প্রকাশের সময় ।
শিক্ষার্থীদের সপ্রতিভ অংশগ্রহণ, কেক কাটাসহ বিভিন্ন আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা সব মিলিয়ে হয়ে উঠেছে স্মরণীয়।
আপনার মতামত লিখুন :