প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ নভেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচার মাথা ফাটিয়ে দিল ভাতিজা

আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কুয়েতপ্রবাসী চাচা মো. জয়নাল আবেদীনের মাথা ফাটিয়ে দিয়েছে ভাতিজা সজল(২৭)।
বুধবার সকালে চরফকিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরকালী এলাকার মুন্সির দোকানে এঘটনা ঘটে। এঘটনায়  ভুক্তভোগী চাচা মো. জয়নাল আবেদীন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়,গত ১ নভেম্বর দেশে ফেরেন চাচা জয়নাল। দেশে ফেরার পর থেকে ভাই হোসেন আহম্মদ থেকে কেনা ৪ শতাংশ জায়গা নিয়ে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে বৈঠক হলে দলিলপত্র দেখাতে বললেও দলিল দেখাতে নারাজ ছিলেন হোসেন। ঘটনার দিন মো. জয়নাল আবেদীন মুন্সির দোকানে গেলে হোসেন আহমদ ও তার ছেলে সজল, বেলায়েত হোসেন এবং একই এলাকার আবদুল খালেকের ছেলে রেজাউল হক হেলালসহ অজ্ঞাত ২-৩ জন তাকে লাঠি-সোঠা, লোহার রড় ও দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। এসময় হামলাকারীরা তার কাছ থেকে ২০ হাজার টাকা ও ২০ হাজার টাকার স্যামসাং এ১৫ মডেলের মোবাইল ছিনিয়ে নেয় বলে তিনি অভিযোগে জানান।

এঘটনায় প্রধান অভিযুক্ত হোসেন আহমদের সজল অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গা মাপার সময় সে বিদেশে চলে যায়। দেশে ফিরে আবার জামেলা শুরু করেছে। এসময় সে ভুক্তভোগী জয়নাল তার(সজলের বাবা) বাবাকে গালাগালি ও গায়ে হাত তোলার পাল্টা অভিযোগ করেন।

এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)মইনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর