প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ নভেম্বর, ২০২৫

সুবর্ণচরে মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে ইসলাম ও আধুনিক শিক্ষার চ্যালেঞ্জ নিয়ে মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শুভ উদ্বোধন হয়েছে।

গত দুপুর ১ টায় চরজুবিলী ইউনিয়ন হারিছ চৌধুরীর বাজার সংলগ্ন ভূঁইয়া টাওয়ারে তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন হয়।

নূরানী তালিমুল কুরআন বোর্ড চটকিবাড়ি বাংলাদেশ প্রধান শিক্ষক হযরত মাওলানা জামাল উদ্দিন সাইফ সঞ্চালনায় ও নূরানী তালিমুল কুরআন বোর্ড চটকিবাড়ি বাংলাদেশ মহাসচিব আলহাজ্ব হযরত মাওলানা আশরাফ আলী  দিদার সভপতিত্বে এবং  মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক  হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামের সার্বিক তত্বাবধানে  অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে ছিলেন  নাজিরপুর  মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ, হাফেজ নাসরুল্লাহ, হাফেজ মাওলানা তাহমিদ সিফাত,  হাফেজ মাওলানা মোহাম্মদ হানিফ,  রেজাউল করিমসহ বিভিন্ন মাদ্রাসার সুপার, আলেম ওলামা ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে  মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা বহুদূর এগিয়ে যাবে, এ অঞ্চলে শিক্ষাখাতে  মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ব্যাপক অবদান রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর