
নিউজ ডেস্ক :
বাংলাদেশ বাউল সমিতির সভাপতি, প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ (ছোট আবুল) কে গ্রেফতার এর প্রতিবাদ করে মানববন্ধন করেছে বাংলাদেশের বাউল শিল্পীরা।
শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেইটে বিকাল ৪টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন বাউল শিল্পী শাহ আলম সরকার, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, আকলিমা বেগম, আলমাস সরকার, রফিক সরকার, পাখি সরকার, শিখা বিশ্বাস, সুজন সরকার, শাহীন সরকার, ইয়ামিন সরকার, শান্ত সরকার, আলমগীর সরকার, কামাল জমাদার ও আঃ রহমান প্রমূখ।
বক্তারা প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ (ছোট আবুল) কে গ্রেফতার এর তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে আবুল সরকার মহারাজ এর মুক্তি দাবি করেন।
আপনার মতামত লিখুন :