প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫

সেনবাগে পুলিশের অভিযান ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে তিন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তাদের নিকটর থেকে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলা ৩নং ডমুরুয় ইউপির কৈয়াজালা গ্রামের আলী আক্কাস চেয়ারম্যানের বাড়ী মৃত আবু তাহেরের ছেলে মোঃ মহিন উদ্দিন (৩০), ৪নং কাদরা ইউপির জয়নগর গ্রামের চৌকিদার বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল মিস্ত্রী (৩৫) ও ৩নং ডমুরুয়া ইউপির কৈয়াজালা গ্রামের  জাহাঙ্গীর ভূঁইয়া বাড়ির মৃত সানু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ভুঁইয়া (৪৫)।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, শুক্রবার দিবাগত শনিবার রাত আড়াই টার দিকে উপজেলার ৩নং ডমুরুযা ইউপির গাজীরহাট বাজার এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালিয়ে থানার এসআই বেলাল হোসেন, এএসআই জুয়েল রানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তিন আসামিকে গ্রেফতার করে।

এসময় তাদের দেহ তল্লাশী করে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ও গ্রেফতারকৃত আসামিদের শনিবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর