প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৫

সেনবাগে ধানের র্শীষের পক্ষে যুবদলের মিছিল সমাবেশ

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সেনবাগ : সেনবাগে ধানের র্শীষ মার্কার সমর্থনে যুবদলের গণমিছিল অনুষ্ঠিত। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি মনোনিত ধানের র্শীষ মার্কার প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের পক্ষে সেনবাগ পৌর শহরে বিশাল মিছিল গণমিছিল করেছে সেনবাগ উপজেলা ও পৌরসভা যুবদল।

সোমবার বিকেলে সেনবাগ পৌর শহরের দক্ষিন বাজার উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন ও সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেলে নেতৃত্বে বিশাল গণমিছিলটির বের হয়। এরপর মিছিলটি সেনবাগ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ, সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপি নেতা আবুল বাহার, নুর নবী বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন, পৌর যুবদলের আহবায়ক মোকারম হোসেন,সদস্য সচিব ইমরান হোসেন স্বপন,গাজী খোকন প্রমুখ। সমাবেশ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর