প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৫

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে কবিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : নোয়াখালীর নামে বিভাগ ও নোয়াখালী বিভাগের দাবীতে কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় কবিরহাট উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

বৃহত্তর নোয়াখালীবাসীর প্রাণের দাবী নোয়াখালী বিভাগের দাবীতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ জড়ো হয় চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে।

এ সময় বিক্ষোভকারীরা মিছিল নিয়ে চাপরাশিরহাট বাজার প্রদক্ষিন করে ফিরে আসে চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে।বিক্ষোভ মিছিলে সংহতি প্রকাশ করেন শিক্ষার্থী,উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সদস্য,শিক্ষার্থী, বিএনপি, জামায়েত ইসলামী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

এসময়ে বক্তারা বলেন নোয়াখালী এটি আমাদের নৈতিক অধিকার, তাছাড়া নোয়াখালী বিভাগ দেয়ার মত অবস্থান আছে, বাংলাদেশে শ্রেষ্ঠ ধনী জেলা নোয়াখালী, এই অন্তর্বর্তী সরকারের আমলে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন না করলে রেমিট্যান্স শাটডাউন করে বাংলাদেশকে অচল করে দেয়ার শুশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর