প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ নভেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে হাসপাতালে অভিযান, ২ লাখ টাকা অর্থদন্ড

আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বসুরহাট বাজারের বিভিন্ন হাসপাতালে এই অভিযান চালানো হয়। এসময় সালেহা প্যাথলজি এন্ড আল্ট্রানোসগ্রাফী সেন্টার ও বসুরহাট প্রাইভেট হাসপাতালকে অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো লাইসেন্স নবায়ন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশনসহ বিভিন্ন কার্যক্রম চালানো, অনুমোদনহীন অপারেশন থিয়েটার পরিচালনা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সালেহা প্যাথলজি এন্ড আল্ট্রানোসগ্রাফী সেন্টারকে এক লক্ষ টাকা ও বসুরহাট প্রাইভেট হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো লাইসেন্স নবায়ন না করে অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর