প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ নভেম্বর, ২০২৫

কবিরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমার সভাপতিত্বে নির্বাহীর কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়,উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়, সামনে জাতীয় নির্বাচন তাই প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সচেতন সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়, বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি গিয়ে সমাজিক ভাবে সমাজ সচেতন করার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান, পল্লী বিদ্যুতের বিভিন্ন সমস্যা ও সমাধানের উত্তোরন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শাহিন মিয়া, কৃষি কর্মকর্তা আরিফিন স্যামস,সমাজ সেবা কর্মকর্তা হাফিজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দেব নাথ, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল কবির সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন, পৌর আমির মাওলানা ফয়েজ উল্যা, উপজেলা পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ,ও উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর