
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জের বসুরহাট ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার নূরানী বিভাগের উদ্যোগে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এবারের আয়োজনে ৩য় শ্রেণির ৫০ জনের বেশি কোমলমতি শিক্ষার্থী সফলভাবে কুরআন শিক্ষা গ্রহণ শেষে খতম সম্পন্ন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ বেলায়েত হোসেন, এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোশাররফ হোসেন, আমির—জামায়াতে ইসলামী, বসুরহাট পৌরসভা শাখা।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবদুল কাদের হেলালী এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবকগণ।
আয়োজনে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ফয়েজুল্লাহ।
নূরানী বিভাগের প্রধান রুম্মান হোসাইন জানান, “ভর্তির সময় এসব শিক্ষার্থী কুরআন পড়তে পারত না। নিয়মিত পাঠ ও পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই তারা কুরআন শিক্ষা শেষ করেছে। অভিভাবকদের সাথে ওয়াদা অনুযায়ী প্রতিবছরই আমরা ৩য় শ্রেণিতে খতম করাই, এ বছরও তার ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি।”
তিনি আরও বলেন, কুরআন শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে চতুর্থ শ্রেণিতেও কুরআন চর্চা অব্যাহত থাকে।
অধ্যক্ষ রুম্মান হোসাইন তার বক্তব্যে শিক্ষকদের নিষ্ঠা, অভিভাবকদের সহযোগিতা এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে উপস্থাপনা করেন সিনিয়র সহকারী শিক্ষক ওয়ালিউল্লাহ বিন শফিক।
আপনার মতামত লিখুন :