প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ নভেম্বর, ২০২৫

হাতিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালামের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিম ও সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলোসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দোয়া পূর্ব আলোচনা সভায় খোন্দকার আবুল কালাম আবেগঘন কণ্ঠে বলেন, “আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ শুধু বিএনপির নয়, পুরো দেশের মানুষের কাছে এক মর্যাদার প্রতীক। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী হয়েও তিনি অবিচার, নির্যাতন ও জুলুমের মুখে কখনো নতি স্বীকার করেননি। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। আজ তিনি বয়স ও রোগে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। আমরা আল্লাহর কাছে তাঁর পূর্ণ সুস্থতার জন্য দোয়া করছি।
পরে দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্থতা, দেশের কল্যাণ ও জাতীয় শান্তি-স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে অংশ নিতে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর