প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ নভেম্বর, ২০২৫

মাইজদীতে ধানের শীষের প্রার্থীদের সাথে আইনজীবীদের মতবিনিময় সভা

নুশরাত রুমু, মাইজদী :
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত জেলার সংসদীয় আসন সমূহে ধানের শীষের প্রার্থীদেরর সাথে আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর আইনজীবী সমিতির হল রুমে সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভা সভাপতিত্ব করেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. আবদুল হক।

এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান,বিএনপি ও সংসদ সদস্য পদপ্রার্থী,(নোয়াখালী-০৩) বরকত উল্যাহ বুলু, বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী-০২) জয়নুল আবেদীন ফারুক, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী-০৫) ফখরুল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এড. এবিএম জাকারিয়া,  বিএনপি নির্বাহী কমিটির সদস্য এড. আবদুর রহিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান।

সভা পরিচালনা করেন জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. রবিউল হাসান পলাশ। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের নেতাকর্মী।

আরও পড়ুন

  • . এর আরও খবর