প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ নভেম্বর, ২০২৫

চাটখিলে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি, চাটখিল :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লার পক্ষে চাটখিল পৌর জামায়াতের উদ্যোগে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণসংযোগ সহকারে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শেষ হয়।

গণসংযোগ শেষে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ  জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, সেক্রেটারি মাওলানা রিয়াজ উদ্দিন, উপজেলা নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, মাওলানা রাকিব উদ্দিন, চাটখিল পৌরসভা জামাতের আমির মাওলানা আখতার হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
গনসংযোগে উপজেলা ও পৌর জামায়াতের কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর