• ঢাকা
  • সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ নভেম্বর, ২০২৫

আন্তঃ জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নুশরাত রুমু, মাইজদী :
বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ বার্ষিক ক্রীড়া পঞ্জিকা ২০২৫-২০২৬  আলোকে চূড়ান্ত দল প্রস্তুত করার লক্ষ্যে আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক।

টুর্নামেন্টে জেলার বিভিন্ন থানার প্রতিযোগীরা অংশগ্রহণ করে দক্ষতা, নৈপুণ্য ও ক্রীড়া মনোভাবের অভিনব সমন্বয় প্রদর্শন করে। রোমাঞ্চিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন পুলিশ লাইন্স বনাম সেনবাগ থানা। সেনবাগ থানা, নোয়াখালী ০১-০২ সেটে পুলিশ লাইন্স, নোয়াখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ সময় পুলিশ সুপার বিজয়ীদের পুরস্কার প্রদান করেন এবং অংশগ্রহণকারী সকল সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ক্রীড়া চর্চা শৃঙ্খলা, মনোবল ও দলগত সমন্বয় বৃদ্ধি করে যা পেশাগত কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলে।”

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আবু তৈয়ব মো. আরিফ হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. লিয়াকত আকবর ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর