প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ নভেম্বর, ২০২৫

সোনাপুর কলেজের অধ্যাপক মোস্তাফিজুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

নুশরাত রুমু, মাইজদী :
সোনাপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মরহুম মোস্তাফিজুর রহমান এর প্রথম মত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোনাপুর ডিগ্রী কলেজ মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়। অধ্যাপক মোস্তাফিজুর রহমান পরিবার এই স্মরণসভার আয়োজন করে। এতে তাঁর সহধর্মিনী রহিমা ফেরদৌস লিপি বক্তব্য দিয়ে প্রয়াত স্বামীর জন্য ক্ষমা ও দোয়া চান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। তাঁর দীর্ঘ কর্মময় জীবন, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং ব্যক্তিগত স্মৃতিচারণ করে বক্তব্য দেন শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী, গুণগ্রাহী ও পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাপুর কলেজের  অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ  জাফর আহমেদ ভূঁইয়া, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক মাহমুদ হোসেন, বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক শাকিলা পারভীন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রশিদ আহমেদ। আরো বক্তব্য রাখেন, সোনাপুর কলেজ ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল বোরহান উদ্দিন বিশাল প্রমূখ।

আরও পড়ুন

  • . এর আরও খবর