প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ নভেম্বর, ২০২৫

জেলা কারাতে এসোসিয়েশনের কমিটির মিটিং অনুষ্ঠিত

নুশরাত রুমু, মাইজদী : ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ স্বীকৃত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের (রেজি. নং–০১৬১/২০১০) অধীনে নিবন্ধিত জেলা কারাতে এসোসিয়েশন-এর কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটি সাবেক জাতীয় কারাতে খেলোয়াড়, কোচ ও রেফারি বিএসসি ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন ২০০১ সালে প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। অত্র সংস্থার খেলোয়াড় ও কর্মকর্তারা দেশ-বিদেশে বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে সম্মান অর্জন করেছেন।

মঙ্গলবার ১৮ নভেম্বর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভর সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমনের সঞ্চালনায় মিটিংটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাইনুদ্দিন খান মিল্কি।

সেখানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ও ছয়ানী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. হাবিবুর রহমান। সকলের প্রতি তিনি সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

এছাড়া গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সহ-সভাপতি মো. ফরিদ হোসেন। জেলা স্কাউটসের সম্পাদক আবু আহমেদ, নোয়াখালী মার্শাল আর্ট জাতীয় কোচ ও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, মার্শাল আর্ট জাতীয় বিচারক ও নির্বাহী সদস্য আবদুস সোবহান রনি, আল মদিনা একাডেমি উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক নূর হোসেন, কারামতিয়া আলিয়া মাদরাসার শরীর চর্চা শিক্ষক জিয়াউল হায়দার।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “ক্রীড়া চর্চা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। মাদকমুক্ত সুস্থ জীবন গড়তে শরীরচর্চামূলক কারাতে খেলার বিকল্প নেই।”

স্টেডিয়ামে প্রশিক্ষণ কক্ষ বরাদ্দ চেয়ে আবেদন প্রসঙ্গে মিটিংয়ে জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থার শহীদ ভুলু স্টেডিয়ামে কারাতে প্রশিক্ষণের জন্য স্থান ও অফিস কক্ষ বরাদ্দ চেয়ে ৬ নভেম্বর ২০২৫ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকের বরাবর আবেদন করা হয়েছে। আবেদনটি জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে।

জেলা ক্রীড়া অফিসার জানান, আবেদনটি তিনি পেয়েছেন এবং যাচাই–বাছাই শেষে নিবন্ধনপত্রধারী ব্যক্তির মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে তিনি আশ্বস্ত করেন।

মিটিংয়ে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে, অতীতে জেলা কারাতে এসোসিয়েশন দীর্ঘ সময় ধরে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়। কিছু রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত বিরোধের ফলে এসোসিয়েশনের কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন

  • . এর আরও খবর