প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ নভেম্বর, ২০২৫

সিরাজপুরে বিএনপির উন্মুক্ত মতবিনিময় সভা: ধানের শীষের পক্ষে ঐক্যের শপথ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধানের শীষের সমর্থনে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে  সিরাজপুরের মানিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিরাজপুর ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী টকি।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম রবিন।

শুরুতেই স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনার প্রতি আনুগত্য ও ঐক্যবদ্ধ থাকার বার্তা তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাবেল, সাবেক সিনিয়র সহ-সভাপতি হোসেন মোহাম্মদ এরশাদ, চরপার্বতী ইউনিয়ন বিএনপির নেতা কবির আহমেদ, সিরাজপুর মহিলা দলের সাবেক সভাপতি সাজেদা রবিন রিনু, সিরাজপুর ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হায়দার বাবু, বিএনপি নেতা শাহজাহান কবির স্বর্ণাল এবং চরপার্বতী ইউনিয়ন যুবদলের নেতা ইমাম হোসেন রাহাদ।

এ ছাড়া বিদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রবাসী বিএনপি নেতা ইকবাল হোসেন সবুজ। তিনি প্রবাসে বসেও দলের প্রতি পূর্ণ সমর্থন এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বক্তারা বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার করতে হবে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিকে সফল করতে স্থানীয় পর্যায়ে সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাঁরা অভিযোগ করেন যে দেশের গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত করা হয়েছে, আর তা পুনরুদ্ধার করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই।

সভায় সিরাজপুর ১ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁরা কেন্দ্রীয় কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানান এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর