প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ নভেম্বর, ২০২৫

তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
কোম্পানীগঞ্জে ৩বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৯ নভেম্বর শনিবার  দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। শুক্রবার দিবাগত রাত ১টার সময় উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নং  ওয়ার্ডের আবুল খায়েরের চা দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া মো. সবুজ খান (৫০) উপজেলার মুছাপুর ইউনিয়নের আলম মহাজন বাড়ির নূরে আলমের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালের একটি সিআর মামলায় সবুজকে ৩ বছরের কারাদন্ড দেয় আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার সময়  উপজেলার মুছাপুর ইউনিয়নের আবুল খায়েরের চা দোকান থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ দাস তাকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর