প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ নভেম্বর, ২০২৫

হাতিয়ায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, কোরআন শরিফ বিতরণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে পৌর এলাকার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের বাসভবনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সহসভাপতি মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিম ও সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলোসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া পূর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশ পরিচালনা ও সংকটময় সময়ে জিয়া পরিবারের অবদান জাতির প্রতি অনন্য। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব দেশের মানুষকে গণতন্ত্রের পক্ষে সোচ্চার করেছে। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন তিনি এ অবস্থায় তার দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান তারা।

মাহফিলে স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতা–কর্মী ও আশপাশের সাধারণ মানুষ অংশ নেন। পরে মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ মোনাজাতে দেশনেত্রীর রোগমুক্তি কামনা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর