প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ নভেম্বর, ২০২৫

দায়িত্বভার গ্রহণ করলেন জেলার নবাগত পুলিশ সুপার

নুশরাত রুমু, মাইজদী :
শনিবার ২৯ নভেম্বর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক মহোদয়ের নিকট হতে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার  টি.এম মোশাররফ হোসেন।
নবাগত পুলিশ সুপার জেলাতে দায়িত্বভার গ্রহণের পূর্বে নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। পরে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার হিসাবে খুলনা জেলায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর