
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব ও হাজারীহাট আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য মাইন উদ্দিন মাসুম এর উদ্যোগে চরপার্বতী ইউনিয়ন এর রহিমা এতিম খানা মাদ্রাসায় ও হাজারীহাট কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চরপার্বতী রহিমিয়া এতিম খানা মাদ্রাসায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবদুল্যাহ আল মামুন, এতে এতিম খানার শিক্ষক সহ প্রায় ৬০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে হাজারীহাট কেন্দ্রীয় জামে মসজিদে গনতন্ত্রের আপসহীন এই নেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :