প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ ডিসেম্বর, ২০২৫

আন্ডারচরে পান ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও বসতঘরে আগুন

নুশরাত রুমু , মাইজদী :
সদর উপজেলাধীন আন্ডারচর ইউনিয়নে এক পান ব্যবসায়ীর বসত বাড়িতে প্রথমে লুটপাট ও পরে আগুন দিয়ে ভষ্মীভূত করে দেওয়া হয়েছে।

৩০ নভেম্বর রবিবার ফজর নামাজের সময় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে হোরনের বাড়িতে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এটি ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের ঠিক নামাজের সময় এ ঘটনা ঘটে। পাশেই মসজিদ ছিল। প্রতিদিনের মত মুসল্লীরা যখন নামাজে ছিলেন। তখন কয়েক মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রথমে ঘরের মালিকদের মারধর করে ঘরের বাইরে বেঁধে রাখে। এরপর লুটপাট চালায়। একটা পর্যায়ে আগুন দিয়ে পুরো বসতঘর মাটির সাথে মিশিয়ে দেয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরী হয়েছে। মানুষের মাঝে  আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম ভূঁইয়া বলেন, আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় সন্ত্রাসীদের নেতৃত্বে এইভাবে চলছে জবর দখল। পাশে মসজিদে ফজর নামাজের জামায়াত হচ্ছে, আর পাশে সন্ত্রাসীরা হোরনের বাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করতেছে। লা’নত তোদের ওপর, তোদের কারণে আজ আমার এলাকার মানুষগুলো আতংকে দিন কাটাচ্ছে।
সূত্র আরও জানায় অপরাধীদের নাম অনেকে মুখে নিতে ভয় পায়। তারা সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী। এর আগেও এলাকার সবধরনের অপরাধের সাথে এদের জড়িত থাকার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর