• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২ ডিসেম্বর, ২০২৫

জামসেদ আনোয়ার তপন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক নির্বাচিত

নিউজ ডেস্ক :
ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া লড়াকু সাংস্কৃতিক সংগঠন সমূহের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘গণতান্ত্রিক সংস্কৃতিক ঐক্যের’ আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনকে। গতকাল উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে জোটের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের ‘ঘোষণা ও গঠনতন্ত্র’ গৃহীত হয়। এছাড়াও ১৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র’র সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু, গণসংস্কৃতি কেন্দ্রের জাকির হোসেন, প্রগতি লেখক সংঘের কোষাধ্যক্ষ দীনবন্ধু দাস,  চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক রঘু অভিজিৎ রায়, বাংলাদেশ থিয়েটারের প্রধান খন্দকার শাহ আলম, সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক বিমল কান্তি দাশ, ঢাকা ড্রামার দলপ্রধান ম. আবু হারুন টিটো, উদীচীর সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, বিবর্তনের সাংগঠনিক সম্পাদক আমিরুন নুজহাত মণীষা, বিজ্ঞান মঞ্চের ইনজামাম ও সাংজোগারের সমন্বয়ক অংকন চাকমা প্রমুখ।

সভায় অবিলম্বে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি করা হয়। দেশের বিভিন্ন স্থানে বাউলদের উপর হামলা-নিপীড়ন, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ বাতিল, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা প্রদান, মাজার ও দরগায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানানো হয়।  সাম্প্রদায়িক ও ধর্মিয় ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় বিজয় দিবসের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর