
নুশরাত রুমু, মাইজদী :
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২ ডিসেম্বর দুপুর ১২টায় নোয়াখালী প্রেসক্লাবে এই সভার আয়োজন করে অনন্যা বহুমুখী কল্যাণ সংস্থা। সহযোগী হিসাবে ছিল অনন্যা সংস্থা, দ্বীপ উন্নয়ন সংস্থা ও হাসি সংস্থা।
সভায় সভাপতিত্ব করেন অনন্যা বহুমুখী সংস্থার পরিচালক হাছিনা চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মুহাম্মদ সরওয়ার উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মো. শাহজাহান। সঞ্চালনা করেন দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মকর্তা আনোয়ার হোসেন। সভায় উপস্থিত ছিলেন ওমেন্স হোমের সভাপতি রোকসানা আক্তার নুরী, নবধারা বহুমুখী সংস্থার প্রধান নির্বাহী রাশেদা পারভিন কুসুম, শাপলা সমাজকল্যাণ সংস্থার সভানেত্রী মানছুরা বেগম বকুল, হাসি সংস্থার কো-অডিনর্টর কে এম রাসেল, প্রাপ্তি নারী ও শিশু সংস্থার প্রধান আরমান আক্তার মুনা, কেয়ারগিভারস হেলথ কেয়ার লিমিটেড এর জেলা শাখার পরিচালক মারজাহান বেগম মিনু, সামাজিক নারী উন্নয়ন সংস্থা পরিচালিত আল কুরআন একাডেমীর নির্বাহী পরিচালক ইয়াছমিন নাহার প্রমুখ।
এছাড়াও বিভিন্ন উপকারভোগী সংগঠনের কর্মী ও সমাজকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :