প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৫

সেনবাগে তাহসীনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সেনবাগ :
সেনবাগের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তাহসীনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ২৮জন হাফেজে কুরআন ছাত্রদের পাগড়ী প্রদান ও ৫০জন ছাত্রকে কুরআনের ছবক প্রদান উপলক্ষে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ছমির মুন্সিরহাট বাজারস্থ মুন্সি সেকান্দ আহম্মদ জামে মসজিদ সংলগ্ন মাঠে হাফেজ মাওলানা এমরান হোসেন ও বশির আহমদ সভাপতিত্বে এবং তাহসীনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ক্বারী মনিরুল ইসলাম আশরাফী ও তা’মীরুল উম্মাহ সুবর্ণচর এর পরিচালক এইচ.এম নাছরুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত ক্বারী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে পবিত্র কুরআন থেকে বয়ান করেন ফেনীর জামিয়া রশিদিয়া পরিচালক হযরত মাওলানা মুফতি শহিদুল্লাহ ।

অনুষ্ঠানে ক্বেরাত পরিবেশ করেন প্রধান ক্বারী মাহাদুল ক্বিরাত বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারী। আমন্ত্রিত বিদেশী অতিথিদের মধ্যে ক্বেরাত পরিবেশন করেন, মিসরের ক্বারী শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী ,ইরানের ক্বারী মাহদী গোলাম নেযাদ ও ফিলিপাইনের ক্বারী নাযীর আসগার।

অন্যন্যেন মধ্যে আরো বয়ান করেন ঢাক সানারপাড় বাইতুর নুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবু তাহের আল মাদানী, সেনবাগ জামিয়া ইসলামী ইব্রাহিমীয়া মাদরাসা মুহতামিম মাওলানা রহিমুল্লাহ বশিরী, কুমিল্ল পোলাকানি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বকর সিদ্দিক, ফেনী  মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আবু যর আশরাফী, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাতার প্রবাসী হুমায়ুন কবির খোকন প্রমুখ। এছাড়াও কলরব সাংস্কৃকিত গোষ্ঠির সাফিন আহমেদ, শরীফ মাহমুদ, মুশফিক বিন জামাল ইলিয়াছ হাসান ও আলী  ইসলামী সংগীতপরিবেশন করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর