
নুশরাত রুমু, মাইজদী :
নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসির নবাগত ক্যাডেটদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ) বিএনসিসি নোয়াখালী সরকারি কলেজ প্লাটুনের উদ্যোগে কলেজের এক মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ বি এম ছানা উল্যাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিইউও মো. সোলাইমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল আরিফুল রহমান সহ অন্যান্য ক্যাডেটবৃন্দ।
অধ্যক্ষের অনুমতি গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুমতি গ্রহণ ক্যাডেট সার্জেন্ট জয়া ভৌমিক।
উপস্থাপনায় ছিলেন ক্যাডেট কর্পোরাল সানজিদা আক্তার ও ক্যাডেট সার্জেন্ট আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের মাধ্যমে নবীন ক্যাডেটদের বরণ করে নেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানের মাধ্যমে সামরিক প্রশিক্ষকের বদলি জনিত বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয় এবং প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার মো. সোলাইমান এর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় ক্রেস্ট প্রদানের মাধ্যমে অভিনন্দন জানানো হয়।
আপনার মতামত লিখুন :