প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ ডিসেম্বর, ২০২৫

সোনাপুর বাস ডিপোতে নোবিপ্রবির শিক্ষার্থী বহনকারী তিনটি বাসে আগুন

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

নুশরাত রুমু, মাইজদী:

সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাস তিনটির নাম হলো যথাক্রমে গুলবাহার, মালতী ও গন্ধরাজ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম। এর আগে, বুধবার দিবাগত রাত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের ন্যায় সোনাপুর বিআরটিসি ডিপোতে ২১টি বাস ছিল। রাত প্রায় আড়াইটার দিকে তিনটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ‘গুলবাহার’ ও ‘মালতী’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী বাস দুটির উপরের অংশ আগুনে পুড়ে যায়। ‘গন্ধরাজ’ আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে চলে আসি। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিআরটিসি বাসে আগুনের ঘটনায় আমাদের শিক্ষার্থীদের যাতায়াতে কোনো সমস্যা হবে না। বিআরটিসি আমাদের সাথে চুক্তিবদ্ধ, শিক্ষার্থীদের যাতায়াতে যাতে সমস্যা না হয় এ বিষয়ে তারা ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর