প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ ডিসেম্বর, ২০২৫

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

উপজেলো প্রতিনিধি, বেগমগঞ্জ :
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৮দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি করছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।

কৃষি উপদেষ্টার আশ্বাসের দীর্ঘ নয় মাস পরও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮দফা দাবি সমূহ বাস্তবায়নে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় আজকে এই কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ১০টায় (এটিআই) ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করে ও প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করে।

তাদের দাবিকৃত নির্ধারিত ৮দফা বাস্তবায়ন না করা পর্যন্ত এ ক্লাস বর্জন কর্মসূচি চলতে থাকবে।
এই সময় সাংবাদিকদের সাথে সাধারণ শিক্ষার্থীদের থেকে বক্তব্য রাখেন ক্যাম্পাস ভিপি ফয়সাল মাহমুদ (শুভ), নওরিন হাসান, সাবেক ভিপি রায়হান খান। শিক্ষার্থীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ার দেয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর