নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার, সাধারণ সম্পাদক মঞ্জু

উপজেলা প্রতিনিধি, সদর : নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জেলার জ্যেষ্ঠ সাংবাদিক বখতিয়ার শিকদার। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায় যায় দিনের স্টাফ রিপোর্টার ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি হয়েছেন বখতিয়ার শিকদার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ। সাধারণ সম্পাদক পদে আবু নাছের মঞ্জু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামছুল হাসান মিরণ।
ঘোষিত ফল অনুযায়ী, ২০২৩-২৫ মেয়াদে ৯ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি শাহ এমরান মো. ওসমান, মো. মাসুদ পারভেজ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ ও এ আর আজাদ সোহেল, কোষাধ্যক্ষ মো. আলা উদ্দিন শিবলু ।
এ ছাড়া ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক নাসির উদ্দিন শাহ নয়ন, সাহিত্য সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, শিক্ষা গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্যপদে মো. আবদুল মোতালেব, মো. নুর রহমান ও মো.মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :