
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামে মা মঞ্জিল(মাসুদ কনটেক্টার বাড়ি) ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে দারুল ফালাহ্ মহিলা মাদরাসা শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বায়তুল মামুর জামে মসজিদের খতিব হযরত মাওঃ আজিজুল হক সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌমুহনী হাজীপুর মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাও:উসমান গনী সাহেব।
বিশেষ অতিথি ছিলেন ছিলেন মাওঃ আব্দুল গফুর সাহেব,মাওঃ মাহমুদুল হাসান সাহেব,মাওঃ মাহমুদুল হাসান সাহেব,মাওঃ আনোয়ার সাহেব,মাওঃ যোবায়ের সাহেব,মাওঃ মোতালেব হোসেন বাহার,মাওঃ মুফতি ইকবাল,মাওঃ জাবের সাহেব,মাওঃ আঃ রাহীম সাহেব,জনাব মোঃ আবুল খায়ের,মাওঃ আঃ মোতালেব সাহেব,আব্দুল মতিন,আঃ মান্নান মুনাফ,নিজাম উদ্দিন ফারুক,আব্দুর রব সাহেব,এনায়েত উল্লাহ (মাসুদ কন্টাক্টর),জাহাঙ্গীর আলম,রিদওয়ান হোসেন সুমন।
এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করা হয় ।
শুরুতেই ৪র্থ জামাত থেকে ৬ষষ্ঠ জামাত পর্যন্ত ভর্তি হলেও ধীরে ধীরে এই মাদ্রাসাটি যাতে দাওরা হাদীস ও মাস্টার্স মাদ্রাসায় রুপান্তর করা যায় সেজন্য সকলকে উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুর রহমান সাইফী বলেন আমাদের এলাকায় একটা মহিলা মাদ্রাসা দিয়ে মেয়েদের উচ্ছ শিক্ষায় শিক্ষিত করতে চায়।তাই আমরা চিন্তা করেছি একটা মহিলা মাদ্রাসা দরকার তাই আমরা এই উদ্যোগ নিয়েছি, সল্পতে শুরু করলেও ভবিষ্যতে আরও বিশাল করার পরিকল্পনা রয়েছে তবে সবার সহযোগিতা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :