প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৫

টাস্কফোর্সের অভিযান মাদক সেবনকালে আটক-৫

নুশরাত রুমু, মাইজদী :
সুধারাম মডেল থানাধীন সোনাপুর বাসস্ট্যান্ড, কাটপট্রি এবং ফিরিংগির পোল এলাকায় মাদক সেবনকালে টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (০৩ ডিসেম্বর ২০২৫) জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন
সুধারাম মডেল থানাধীন উত্তর ওয়াপদা, ৭ নং ওয়ার্ড এর মোঃ সাইফুল ইসলাম (৩০), নোয়াখালী পৌরসভা ৩ নং ওয়ার্ড লক্ষ্মীণারায়নপুর গ্রামের ফয়েজ আহম্মদ (৩৫), একলাশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অনন্তপুর গ্রামের মো. জামাল হোসেন (৪৫) ১ নং ওয়ার্ড, , সুধারাম মডেল থানা নেওয়াজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দেবিপুর গ্রামের মোঃ সাকিল (২০), সুধারাম মডেল থানা নেওয়াজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দেবিপুর গ্রামের মো. ইমন (২৩)।

প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা সেবনের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন এবং মো. শাহাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামীদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করেন। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক সুব্রত সরকার শুভ।

আরও পড়ুন

  • . এর আরও খবর