প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ ডিসেম্বর, ২০২৫

হাতিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনএফপিএ ও অ্যাকশনএইডের অর্থায়নে, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রান (PRAN)-এর সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানষি রানী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজি, পুরোহিত ও উন্নয়নকর্মীরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, “সমাজের প্রায় ৭০% নারী আর্থিক ও মানসিক নির্যাতনের শিকার। শিক্ষার অভাবই এর অন্যতম কারণ।” তিনি নারীর সুশিক্ষা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।

স্বাস্থ্য কর্মকর্তা মানষি রানী বলেন, “সহিংসতার শিকার নারীদের প্রথমে চিকিৎসা নিতে হবে। আইনগত পদক্ষেপ নিতে হলে ডাক্তারের প্রতিবেদন অপরিহার্য।” ওসি আনিছুর রহমান বলেন, “নারীরা কোথাও পুরোপুরি নিরাপদ নয়। যেকোনো সহিংসতার ঘটনায় পুলিশে রিপোর্ট করুন। তদন্তের জন্য আমাদের আলাদা ডেস্ক রয়েছে। সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত কৌশল তৈরি, দুর্যোগকালে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও সেবা রেফারেল পথ উন্নয়ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর