প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ ডিসেম্বর, ২০২৫

সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় সংবর্ধনা

নুশরাত রুমু, মাইজদী :
শুক্রবার (৫ ডিসেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  টি.এম মোশাররফ হোসেন।

বিদায়ী অতিথিদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “ জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব করতে অফিসার ইনচার্জদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামীর কর্মস্থলে তাঁদের জন্য সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন  অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
পরিশেষে পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জগণদের জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), মো. আ. ন. ম ইমরান খাঁন, সহকারী পুলিশ সুপার(চাটখিল সার্কেল), মনীষ দাস, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর