
আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিমল কর্মকার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, উপজেলা জামায়েতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি এহসানুল আলম খসরু, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তরুন তপন চক্রবর্তী, নুরনবী চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় দিবসদ্বয়ের যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও নিরাপত্তার সঙ্গে উদযাপনের লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোক প্রজ্জ্বলন, বিজয় মেলা, আলোচনা সভা, দোয়া মাহফিল, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
আপনার মতামত লিখুন :