প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ ডিসেম্বর, ২০২৫

মোজাফফর আমহমেদ তালীমুল কুরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মরহুম মাওলানা মোজাফফর আহমদ তালীমুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাদ্রাসার হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ও কবিরহাট কওমি ফাউন্ডেশনের সেক্রেটারি ও বসুরহাট মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলী আহমেদ।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদুল হাসান ও জামিয়া ইয়াকুবিয়া বসুরহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইদ্রিস। এছাড়া উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক ক্বারী মাসুদুল হক, শিক্ষা পরিচালক মাওলানা কাউছার, সিনিয়র শিক্ষক ক্বারী ইব্রাহিম, মাষ্টার আবদুল্যাহ, মাষ্টার আবদুর রহিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
মাদ্রাসার শিক্ষার অগ্রগতি, শিক্ষার্থীদের নৈতিক ও কুরআনিক শিক্ষা এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনায় বক্তারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর