প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী সরকারি কলেজে যুব উদ্যোক্তা মেলা

নুশরাত রুমু, মাইজদী :
বিজনেস আইডিয়া তৈরি, উদ্যোক্তা তৈরিতে উদ্বুদ্ধকরণ, বিভিন্ন পন্যের স্টল প্রদর্শন, পণ্যের গুড মার্কেটিং ও সেল, বেকারত্ব দূরীকরণ এবং গ্রাহক – ক্রেতাদের আকর্ষণ করতে নোয়াখালী সরকারি কলেজে অনুষ্ঠিত হলো যুব উদ্যোক্তা মেলা-২০২৫।
সোমবার (০৮ নভেম্বর) সকাল দশটায় ক্যাম্পাসের বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত নোয়াখালী সরকারি কলেজ বিজনেস ক্লাব – এর উদ্যোগে যুব উদ্যোক্তা মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন।

এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী আসাদুল হক সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া যুব উদ্যোক্তা মেলা ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। খাবার, বস্ত্র, প্রসাধনী, প্রকাশনী সহ বিভিন্ন পণ্যের প্রায় ১৯ টি স্টল ছিলো মেলায়। মেলায় ঘুরতে আসা দর্শানার্থীদের  উপস্থিতি ছিলো অনেক বেশি।

আরও পড়ুন

  • . এর আরও খবর