
স্টাফ রিপোর্টার :
সদর উপজেলাতে ৮৬তম বেছাল বার্ষিকীতে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে দুই শতাধিক সুবিধাবঞ্চিত জনসাধারণকে এ চিকিৎসা সেবার আওতায় আনা হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল ৯টায় ফ্রী চক্ষু ক্যাম্প কার্যক্রম শুরু হয়ে দিনব্যাপী জেলার সদর উপজেলার খলিফার হাট ৮নং ওয়ার্ড বারাহী পুরে এই চিকিৎসা কার্যক্রম সম্পুর্ন হয়। ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আবদুল্লাহ মাষ্টার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাকিম হাফিজ উল্যাহ। বক্তব্য প্রদান করেন মোঃ আলী আকবর, সামিউল ইসলাম আজিম চিশতীসহ অনেকে।
সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতীর সার্বিক তত্বাবধানে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটির জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সৌদি আরব প্রবাসী মোঃ ছালা উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ অসংখ্য নেতৃবৃন্দ।
চক্ষু শিবিরে ২নং দাদপুর ইউনিয়নেন খলিফার হাট অঞ্চলের প্রায় দুই শতাধিক অভাবগ্রস্থসহ বিভিন্ন শ্রেণির রোগীকে সম্পুর্ন বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। উদ্বোধক বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আবদুল্লাহ মাষ্টার তার বক্তব্যে গণমাধ্যম কর্মীদের বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন, মানবসভ্যতার ইতিহাসে মানবসেবার মতো আর তদকোন উত্তম কাজ হতে পারে না। আপনাদের যে কোন মানবিক কার্যক্রমে আমার আন্তরিকতা সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক হাকিম হাফিজ উল্যাহ তার বক্তব্যে বলেন, আল্লাহর মহান ওলি শাহ আবদুল আজিজ হক শিবপুরি (রহ:) ৮৬তম বেছাল বার্ষিকীতে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনায় আমি অংশ নিতে পেরে খুবই আনন্দিত। ধর্ম কর্ম যাই বলেন, মানবসেবা সর্বোত্তম ইবাদত। ওলি আউলিয়াগন আমাদের কে এমনটিই শিক্ষা দিয়ে গেছেন। আপনাদের যে ধরনের মানবিক কার্যক্রমে আমার আন্তরিকতা সহযোগিতা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :