
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলায় চার অদম্য নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালেই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠান ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমির হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন এবং বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
চার বিভাগে যেসব নারীকে ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়—সফল জননী নারী হিসেবে চরফকিরা ইউনিয়নের মোহছেনা বেগম, অর্থনেতিক ভাবে সাফল্য অর্জনকারী দক্ষিণ রামপুর ইউনিয়নের ফারজানা হোসেন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চরহাজারীর কামরুন নাহার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী হওয়ায় চরকাঁকড়ার দেল আফরোজ বেবী। এদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বক্তারা বলেন নারীর অদম্য মনোবল, সংগ্রাম ও সফলতাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সমাজে নারীর ক্ষমতায়ন আরও শক্তিশালী হবে।
আপনার মতামত লিখুন :