প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৫

মাইজদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন

নুশরাত রুমু, মাইজদী :
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর)  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা-দুদক পতাকা উত্তোলন ও ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। পরে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুদক জেলার উপপরিচালক মো. ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাউসারী আক্তার এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ জেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রোভার স্কাউটস, শিক্ষার্থীসহ অনেকে।

আরও পড়ুন

  • . এর আরও খবর