
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল ১০টায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামী শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কবিরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। কবিরহাট উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মো মিজানুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনায় সাধারণ সম্পাদক মধুসূদন দত্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকম। অনুষ্ঠানের অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে সকাল ১১টায় উপজেলার সামনে দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক শিক্ষার্থীরা ব্যানারসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময়ে উপজেলার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,আলোচনা সভায় বক্তারা বলেন আমাদের দেশের জন্য কিছু করতে হবে, আর সেটি হলো দুর্নীতি সকল কিছু বিষয় থেকে বেরিয়ে আসতে হবে এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলার কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা।
আপনার মতামত লিখুন :