
জেলা প্রতিনিধি, ফেনী :
দাগনভূঞা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে ও ইউডিএফ মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহরাব আল হোসাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহ, মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি আবু তাহের, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজমল হক সুমন, ছাত্র প্রতিনিধি প্রিন্স মাহমুদ আজিম, সাজ্জাদ হোসেন ফাহিম, শাহরিয়ার মান্নান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষিকা ফেরদৌস আরা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে শিক্ষক ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী হিসেবে দেবরামপুর জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তারসহ বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতাসহ চারজনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :